× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:১৭ পিএম

কর্ণফুলী টানেলে চার রাত বিশেষ ট্রাফিক ব্যবস্থা, এক টিউবে চলবে দুই দিকের যান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার রাত বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এ সময় টানেলের দুটি টিউবের পরিবর্তে একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময়ে ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’ রুটের যেকোনো একটি টিউব দিয়ে পর্যায়ক্রমে দুই দিকের যানবাহন চলাচল করবে।

সেতু কর্তৃপক্ষ জানায়, যানবাহনের চাপ বেড়ে গেলে টানেলের দুই প্রান্তে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এ কারণে চালক ও যাত্রীদের সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কাজ নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

Link copied!