× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০২:০৮ পিএম

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের হিড়িক, আতঙ্কে প্রবাসীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০২:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিশেষ করে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে হঠাৎ ভিসা বাতিল (ভিসা ক্যানসেল) হওয়ার কারনে তাদের মধ্যে  উদ্বেগ-আতঙ্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যক্তি দাবি করছেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই অনেক বাংলাদেশির ভিসা বাতিল হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যে একজন প্রবাসী দাবি করেন, সকাল থেকেই ভিসা বাতিল সংক্রান্ত অসংখ্য ফোনকল ও বার্তা পাচ্ছেন তিনি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি চট্টগ্রামের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত কূটনৈতিক পর্যায়ে আলোচনা করার উদ্যোগ নেন অথবা উচ্চপর্যায়ের সফরের ব্যবস্থা করেন।

ওই বক্তব্যে আরও দাবি করা হয়, আমিরাতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় এর নেতিবাচক প্রভাব বাংলাদেশি শ্রমবাজারের ওপর পড়তে পারে।

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ১০ থেকে ১২ লাখ বাংলাদেশি কর্মরত ও বসবাস করছেন। এদের বড় অংশ দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ ও আশপাশের বিভিন্ন অঞ্চলে নির্মাণ, সেবা, পরিবহন, ব্যবসা ও শিল্পখাতে কাজ করছেন। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭ থেকে ১০ শতাংশই বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হয়।

বাংলাদেশের অর্থনীতিতেও সংযুক্ত আরব আমিরাতের অবদান উল্লেখযোগ্য। ইউএই থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ১০০ কোটি টাকা রেমিট্যান্স দেশে আসে। ফলে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের ভিসা বা কর্মসংস্থান নিয়ে যেকোনো অনিশ্চয়তা শুধু প্রবাসী পরিবার নয়, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ওপরও প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভিসা বাতিলের অভিযোগের বিষয়ে সরকারিভাবে নিশ্চিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত গুজব বা অসমর্থিত তথ্য ছড়িয়ে না দেওয়ারও আহ্বান জানানো হচ্ছে।

এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের ভিসা ব্যাপক হারে বাতিলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও সংশ্লিষ্ট মহল পরিস্থিতির ওপর নজর রাখছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!