× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৩:৩২ পিএম

লন্ডনে বর্ণবাদী হামলায় নিহত ইসহাক আলীর স্মরণে সভা

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হ্যাকনিতে ৪৮ বছর আগে বর্ণবাদী হামলায় নিহত ইসহাক আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে আলতাব আলী ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. আনসার আহমেদ উল্লাহ।

অনুষ্ঠানে ইসহাক আলীর স্মৃতিচারণের পাশাপাশি যুক্তরাজ্যে বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে চলমান আন্দোলন ও সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন ইসহাক আলীর দুই ছেলে কবির আহমেদ ও সোহেল আহমেদ, শ্যালক জাহাঙ্গীর খান, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, জালাল রাজনউদ্দিন, বশির উদ্দিন, মুসা জব্বার, আনা মিয়া, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সেলিম উল্লাহ, আলতাব আলী মেমোরিয়াল ট্রাস্টের রফিক উল্লাহ, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের আব্দুল সাত্তার, আলতাব আলী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জামাল খান, আশরাফ মাহমুদ নেসওয়ার, নাজমা হোসেন, আব্দুল মালিক খোকন, রাজু নাথান, শেখ নূর, ইমদাদুন খানম, কাউন্সিল কর্মকর্তা কাজী রুকসানা বেগম এবং সাংবাদিক রেজাউল করিম মৃধা ও সাজ্জাদ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মো. জিলু খান।

বক্তারা বলেন, ১৯৭০ দশকের তুলনায় বর্ণবাদী সহিংসতা অনেকাংশে কমে এলেও সাম্প্রতিক সময়ে উগ্র ডানপন্থী রাজনীতির প্রভাবে তা আবারও উদ্বেগজনকভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। এর প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছেন আশ্রয়প্রার্থী, শরণার্থী এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ।

বক্তারা আরও বলেন, ইসহাক আলীর আত্মত্যাগ বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার স্মৃতি সংরক্ষণ এবং হ্যাকনিতে তার অবদানকে সম্মান জানাতে আলতাব আলী ফাউন্ডেশন ভবিষ্যতেও বর্ণবাদবিরোধী কার্যক্রম অব্যাহত রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।

Link copied!