× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

প্যারিসে প্রবাসীদের প্রশাসনিক সেবা সহজ করতে ‘আদাফ’র নতুন কার্যক্রমের উদ্বোধন

ফ্রান্স প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশাসনিক বিভিন্ন সেবা সহজ, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘আদাফ’ (ফরাসি প্রশাসনিক সহায়তা)-এর নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্যারিসের অবারভিলিয়ে 7 rue Solferino ঠিকানায় আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাফের সভাপতি তানভীর ওয়াদুদ। তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে নানা ধরনের জটিলতার সম্মুখীন হন। এসব সমস্যার কার্যকর সমাধানে আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আদাফ। পাশাপাশি প্রবাসীদের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিধি ধীরে ধীরে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকর্মী খালেদ মাহমুদ, গবেষক ইকরামুল কবীর, সাংবাদিক হাসান ইলিয়াছ তানিমসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, রূপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি শাহ সুহেল আহমদ, অনুক্ত নিউজ সম্পাদক অনুক্ত কামরুল, কাজী হাবিবুর রহমান, রুকন উদ্দিন, আরিফুজ্জামান ইমন, শাহরুজ খান প্রমুখ।

বক্তারা বলেন, বিদেশের মাটিতে প্রশাসনিক বিভিন্ন কাজ—বিশেষ করে বসবাস, কর্মসংস্থান, নথিপত্র, সরকারি যোগাযোগ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে প্রবাসীরা প্রায়ই জটিল পরিস্থিতির মুখোমুখি হন। এ প্রেক্ষাপটে আদাফের এই উদ্যোগ সময়োপযোগী এবং প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

তারা আরও বলেন, নির্ভরযোগ্য পরামর্শ, সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত সেবার মাধ্যমে আদাফ অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই আদাফের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!