× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৩:৩০ পিএম

শেরপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, অটোরিকশাচালকসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৩:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও তার এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে ফেরেন শহিদুল ইসলাম। সেখান থেকে অটোরিকশাচালক কামরুল হোসেনের অটোরিকশায় করে তিনি উপজেলার পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। রাতের কোনো একসময় সন্ন্যাসীভিটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।

শনিবার ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং পাশে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার ওসি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!