× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:২০ পিএম

হাসপাতালে নেওয়ার পরও অনশন ভাঙেননি ওয়াংচুক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:২০ পিএম

(বাঁ দিকে) অনশনরত সোনম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো (ডান দিকে)। ছবি : সংগৃহীত

(বাঁ দিকে) অনশনরত সোনম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো (ডান দিকে)। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়ার পরও অনশন ভাঙেননি সোনম ওয়াংচুক। তিনি এখনো শুধু নুন-জল পান করে অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো।

শনিবার (১৮ জুলাই) দিল্লির সফদরজং হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গীতাঞ্জলি অভিযোগ করেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করেনি কেন্দ্রীয় সরকার।

তার দাবি, আদালত কোথাও সোনমকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয়নি; শুধু তার স্বাস্থ্যের নিয়মিত পর্যবেক্ষণের কথা বলেছিল। এ কারণে তাকে অন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে পরিবার।

গীতাঞ্জলি বলেন, ‘সোনম এখনো অনশনেই আছেন। হাসপাতালে আনার পরও তিনি নুন-জল ছাড়া কিছু খাননি। অনশনের শুরু থেকেই তিনি নুন-জল পান করে আসছেন।’

শিক্ষা খাতে দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশন করছেন সোনম ওয়াংচুক। শনিবার তার অনশনের ২১তম দিন। এর আগে দিল্লি হাইকোর্ট তার স্বাস্থ্যের প্রতি নজর রাখার নির্দেশ দেয়। এরপর শনিবার সকালে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে সাদা পোশাকের পুলিশ তাকে সফদরজং হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসা নিয়েও প্রশ্ন তুলেছেন গীতাঞ্জলি। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সোনমের শরীরে পটাশিয়ামের মাত্রা ২ দশমিক ৯-এ নেমে এসেছে। 

তবে পরিবারের দাবি, গতকাল শুক্রবারও তার পটাশিয়ামের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এক দিনের ব্যবধানে তা এতটা কমে যাওয়া সম্ভব নয় বলে তাদের ধারণা। তাই অন্য একটি পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করিয়ে বিষয়টি নিশ্চিত হতে চান তারা।

তিনি বলেন, এখানে তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। শুধু পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলোও আমাদের বাইরে থেকে করাতে হচ্ছে। কারণ, আমরা যেসব রিপোর্ট চেয়েছি, সেগুলো হাসপাতাল দিচ্ছে না। পটাশিয়ামের মাত্রা গতকাল ৪ দশমিক ৩ ছিল। আজ ২ দশমিক ৯ হওয়া সম্ভব নয়। আমরা অন্য জায়গায় পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চাই। এরপর প্রয়োজন হলে ওষুধ দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোনমের অনশন ভেঙে দেওয়া হয়েছে বলে যে দাবি উঠেছে, তা-ও নাকচ করেছেন গীতাঞ্জলি। তিনি বলেন, তিনি এখনো অনশনেই আছেন। মিষ্টিজাতীয় কিছু খাননি। আগে যেমন নুন-জল খেতেন, এখনো সেটাই খাচ্ছেন। আমরা যে হাসপাতালকে বিশ্বাস করি, সেখানে তাকে নিতে আবেদন করেছি। সরকার তাকে হাসপাতালে এনেছে, এজন্য আমরা কৃতজ্ঞ। তবে এখন পরবর্তী সিদ্ধান্ত আমাদের পরিবারই নেবে।’

অনশনের ২১তম দিনে সোনম কিছুটা দুর্বল হয়ে পড়লেও তার মানসিক দৃঢ়তা অটুট রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। তার ভাষ্য, ইসিজিসহ অন্যান্য পরীক্ষার ফল আপাতত স্বাভাবিক রয়েছে। শুধু পটাশিয়ামের মাত্রা নিয়ে উদ্বেগ রয়েছে, যা পুনরায় পরীক্ষা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হলেও যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। তার পরিবর্তে শনিবার থেকে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপ অনশনে বসেছেন। তবে আন্দোলনকারীদের দাবির বিষয়ে এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

 

সূত্র : আনন্দবাজার

 

Link copied!