× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:৫৬ পিএম

দৈনিক রূপালী বাংলাদেশের মফস্বল সম্পাদক হলেন সা’দুল আহসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’-এ মফস্বল সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন প্রবীন সাংবাদিক একেএম সা’দুল আহসান। শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করেন। তার এই যোগদানে পত্রিকাটির মফস্বল সংবাদ পরিবেশনায় নতুন গতি ও মাত্রা আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিকে নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং সংবাদ উপস্থাপনায় রয়েছে তার বিশেষ পারদর্শিতা। তার এই সুদীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রূপালী বাংলাদেশের মফস্বল সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন পত্রিকাটির কর্তৃপক্ষ।

নতুন দায়িত্ব গ্রহণকালে একেএম সা’দুল আহসান বলেন, ‘সাংবাদিকতার আদর্শ ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই আমার মূল লক্ষ্য। রূপালী বাংলাদেশের পাঠকদের কাছে প্রত্যন্ত অঞ্চলের সঠিক ও নির্ভুল সংবাদ পৌঁছে দিতে আমি সর্বদা সচেষ্ট থাকব।’

এদিকে, সাংবাদিক মহলে তার নতুন নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার হাত ধরে রূপালী বাংলাদেশের মফস্বল বিভাগ নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা সবার।

রূপালী বাংলাদেশ

Link copied!