কাজের সুযোগ দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডডিসি/অষ্টম শ্রেণি উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: হাইব্রিড সোলার আইপিএস মেরামত এবং সার্ভিসিং ইনডোর এবং আউটডোরে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, ওভারটাইম ভাতা, বিমা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন