সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগ উপজেলা শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গেলো শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সিএ মার্কেটস্থ জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মো. কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জুলফিকার আলী মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল তাহিদ ও মাওলানা নেছার উদ্দিন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী জালাল আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন মো. আব্দুল কাদির লাকসন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিলেট এমসি কলেজ শাখার সভাপতি ইসমাইল খান, উপজেলা পেশাজীবী বিভাগের সহ-সেক্রেটারি সামছুল আবেদিন সুমন, বেলাল আহমদ খান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু তাহের, সেক্রেটারি মাহমুদুল হাসান, জামায়াত নেতা রিয়াজ উদ্দিন রাজু, হামিদুল হক, মো. রমজান আলী, সমাজসেবক আব্দুল বারিক, মন্তেশ্বর আলী, রহমত আলী, জালাল আহমদ রুহানি, ছাত্রনেতা সায়েম আহমদসহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্যপ্রবাসী জালাল আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে অতিথি, নেতৃবৃন্দ ও উপস্থিত সুধীজন একসঙ্গে বিভিন্ন ধরনের মৌসুমী ফল উপভোগ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন