× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শাহ সুহেল আহমদ, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:০৬ পিএম

জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি ঠেকাতে গুরুত্বপূর্ণ সংস্কারে গণভোটের দাবি

শাহ সুহেল আহমদ, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছেন ফ্রান্সপ্রবাসী রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। তাদের মতে, গণভোট বাস্তবায়নে বিলম্ব হলে জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনা ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক শাসন ফিরে আসার আশঙ্কা থেকেই যাবে।

মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে পন্থায় একটি রেস্তোরাঁয় ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব মতামত তুলে ধরেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রাঙ্কো বাংলা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক কালের কণ্ঠ-এর ফ্রান্স প্রতিনিধি ও কলামিস্ট তানভীর আহমদ তোহা। তিনি ২০২৪ সালের জুলাই বিপ্লবের পূর্বাপর প্রেক্ষাপট, ইতিহাস ও বিভিন্ন তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরো বার্তার সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, অ্যাক্টিভিস্ট মীর জাহান, মনোয়ার পাটওয়ারী, রূপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শাহ সুহেল আহমদ, সিনিয়র সাংবাদিক হাবীবুল্লাহ ফাহাদ, অনুক্ত সংবাদ-এর সম্পাদক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বিসিএফ প্রেসিডেন্ট এমডি নুর, সিনিয়র সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্ণা, মহাকাশ গবেষক একরামুল কবির সালমান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের ইকবাল জাফর, শাহ সাইফুল ইসলাম, ইয়াসির আরাফাত খোকন, ওয়াদুদ তানভীর (আদাফ), সায়েম জামিল (ফিদা) এবং সাংবাদিক আবু তাহের রাজুসহ আরও অনেকে।

এ ছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে জনগণের প্রত্যক্ষ মতামত নিশ্চিত করতে গণভোটের রায় বাস্তবায়ন অপরিহার্য। তাদের ভাষ্য, আরও একটি জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি ঠেকাতে এই রায় বাস্তবায়ন জরুরি। অন্যথায় ভবিষ্যতেও নতুন স্বৈরাচার গড়ে ওঠার সুযোগ থেকে যাবে।

Link copied!