× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:০৭ পিএম

রায়গঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা শেখপাড়ায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সে আর ফিরে আসেনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সিয়ামের সঙ্গে গোসল করা শিশুদের তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করলে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মা শোকে ভেঙে পড়েছেন। তাদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!