× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০২:১৪ পিএম

প্রাণিসম্পদ উপদেষ্টা

ডিমের দাম বাড়ার কারণ চাঁদাবাজি

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০২:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চাঁদাবাজদের কারণে ডিমের দাম বাড়ছে। ডিমের দাম নিয়ন্ত্রণে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরাসরি কিভাবে ডিম পৌঁছানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, বছরের আশ্বিন-কার্তিক মাসে সবজির সরবরাহ কমে যাওয়ায় ডিমের চাহিদা বাড়ে। ডিম সাধারণ খামারী থেকে কয়েকদফা হাত বদল হয়ে ভেক্তা পর্যন্ত পৌঁছায়। এ কারণেই ডিমের দাম বেড়ে যায়। এজন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরাসরি কিভাবে ডিম পৌঁছানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে।

এ সময় ডিমের দাম নিয়ে মিডিয়ার ওপরও খানিকটা দায় চাপান প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, পত্রিকায় ডিমের বাজার অস্থির লেখা হলে ভোক্তা পর্যায়েও অস্থিরতা তৈরি হয়।

এদিকে, আলোচনা সভায় ডিমের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারি খামারগুলোতে উৎপাদন ও বাজারজাতের ব্যবস্থা করার ওপর জোর দেয়া হয়।

আরবি/এফআই

Link copied!