× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৭:২৭ পিএম

আগস্টের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ডলার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৭:২৭ পিএম

ডলার।      ছবি- সংগৃহীত

ডলার। ছবি- সংগৃহীত

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার আসে।

রেমিট্যান্সের এই আয়ের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক থেকে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক থেকে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংক থেকে ৬৪ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৩ থেকে ৯ আগস্ট দেশে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া আগস্টের প্রথম ৩ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৬ কোটি ৫ লাখ ডলার।

গত জুলাই মাসে দেশে এসেছে মোট ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক থেকে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক থেকে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংক থেকে ১ কোটি ১৩ লাখ ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের প্রবাসীরা রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।

রূপালী বাংলাদেশ

Link copied!