ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জনতা ইন্স্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:১১ পিএম
ছবি : সংগৃহীত

জনতা ইন্স্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (১৯ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফরুল ইসলাম চৌধুরী। এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার, স্ক্রুটিনাইজার ও পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিকও সভায় অংশ নেন।

বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি কোম্পানির সব শেয়ারহোল্ডারের জন্য ১০ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ অনুমোদন করা হয়।