× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:২৪ পিএম

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:২৪ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার ৯ জানুয়ারি। দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে এখন আলোচনার কেন্দ্রে—প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত প্রিলিমিনারি পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার দুপুরে জানান, ফল প্রকাশের বিষয়ে অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। ‘আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করি।

তিনি বলেন, আজ বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ শুরু হবে। তবে বুয়েট উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে যুক্ত এবং বর্তমানে তাদের ভর্তি পরীক্ষা চলমান থাকায় কিছুটা সময় লাগতে পারে। তারপরও ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতা অনুযায়ী এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।
 

Link copied!