× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:৫২ পিএম

২০২৬ সালে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ল ছুটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:৫২ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

২০২৬ সালে দেশের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়।

ছুটির তালিকার তথ্য মতে, চলতি বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে। গত বছর এ ছুটি ছিল ৭১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।

কলেজে ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

এর আগে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, এ বছর বিদ্যালয়ের মোট ছুটি রয়েছে ৬৪ দিন।

Link copied!