× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:০৩ পিএম

জবি শিবিরের নেতৃত্বে জকসুর ভিপি-জিএস

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:০৩ পিএম

নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। ছবি- রূপালী বাংলাদেশ

নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফ। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল।

সোমবার (১২ জানুয়ারি) ছাত্রশিবিরের সদস্য সমাবেশে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহীম খলিলকে মনোনীত করা হয়। সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী মিটিংয়ের মাধ্যমে সম্পাদকীয় বাকি পদ এবং সদস্য নির্বাচন করা হবে বলে জানান নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।

জবি শাখা শিবিরের অফিসে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

উল্লেখ্য, এর আগে ৮ জুলাই ষান্মাসিক কমিটি ২০২৫-এ সভাপতি ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন মো. রিয়াজুল ইসলাম ও আব্দুল আলিম আরিফ। জকসু নির্বাচন ২০২৫-এ ভিপি ও জিএস পদেও তারা নির্বাচিত হন।

Link copied!