জবিতে তৃতীয় ধাপে ভর্তির নির্দেশনা ও সময়সীমা জানাল প্রশাসন
মার্চ ৪, ২০২৬, ০৮:৩৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ, বি, সি, ডি ও...