× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:৪৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:৪৬ পিএম

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি : রূপালী বাংলাদেশ

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি : রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদ্দীনের নাম ঘোষণা করেন।

অধ্যাপক ড. রইছ উদ্দিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকতা জীবনে তিনি একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তার গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয়।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদ্দীনকে নিয়োগ দেওয়া হলো।

Link copied!