× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১১:০৯ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১১:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর ওয়ারী থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সুভাষকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট দুর্যয় সাহা জানান, রাতে সুভাষ বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর স্বজনরা খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক। মাথা ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

ঘটনার পর আহত পুরোহিতের ছিনতাই হওয়া মোবাইল ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সুভাষের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর গ্রামে। তিনি শ্যামল দেউরীর ছেলে। বর্তমানে তিনি ওয়ারী থানাধীন ১৫ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামের এক পুরোহিতকে কুপিয়ে জখম করার পর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। দুর্বৃত্তরা তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করেছে।

চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Link copied!