× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৪৫ পিএম

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক নাজিদ, সদস্য সচিব মিলন 

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৪৫ পিএম

মাহামুদুর রহমান ও মো. মিলন হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

মাহামুদুর রহমান ও মো. মিলন হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদকে আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিলন হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে জরুরি এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন— দৈনিক যায়যায়দিনের মিজান উদ্দিন মাসুদ ও দৈনিক জনকন্ঠের ওমর ফারুক জিলন। 

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর মেয়াদ গত ১২ ডিসেম্বর ২০২৫ উত্তীর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ৯ (নয়) এর বিধির আলোকে সাধারণ সভা আহবান করা হয়। 

সাধারণ সভায় অংশগ্রহণকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত কমিটি বিলুপ্ত করা হলো। সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় অংশগ্রহণকারী সদস্যদের পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

Link copied!