× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:৪৪ পিএম

জবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণের নেতৃত্বে দিমন-সুমন

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। 

মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীদের অনুমোদনে ২০২৬–২০২৭ সেশনে আগামী এক বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন সরকার। সংগঠনের সদস্য ও উপদেষ্টা মণ্ডলীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

তাছাড়া, কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোরসালিন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শায়লা রহমান শিখা ও মো. আহসানউল্লাহ সরকার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল ইসলাম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজান উদ্দিন মাসুদ।

নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান দিমন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে চাই। শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও মানবিক উন্নয়নে পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সাধারণ সম্পাদক সুমন সরকার বলেন, ‘আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার যথাযথ মর্যাদা রক্ষা করবো। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা, নতুন শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।’

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে।

Link copied!