× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

জবি শিক্ষার্থীদের ভোগান্তির অবসান, অনলাইনে মিলবে সেমিস্টার ফলাফল

জবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল এখন থেকে অনলাইনে স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে দেখা যাবে। এ লক্ষ্যে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট মডিউল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডিউলটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এই নতুন মডিউলের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো স্থান থেকে সহজেই তাদের পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পারবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে অটোমেশন ব্যবস্থার মাধ্যমে সনদপত্র ও মার্কশিট উত্তোলন প্রক্রিয়াও আরও দ্রুত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

ট্রেজারার বলেন, এই উদ্যোগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রযুক্তিনির্ভর সেবার নতুন ধাপে প্রবেশ করল। এটি শিক্ষার্থীদের জন্য ফলাফল দেখার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ অন্যান্যরা। তারা জানান, নতুন এই মডিউল চালুর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে ফলাফল দেখতে পারবে, এতে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জকসু নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!