× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:১৪ পিএম

জবির ঝুঁকিপূর্ণ ভবনে হেলমেট পরে ক্লাস করছে শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পরদিনই ভিন্নধর্মী প্রতিবাদে নেমেছেন শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে বাধ্য হওয়ায় নিরাপত্তার প্রতীক হিসেবে মাথায় হেলমেট পরে ক্লাস করেছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিভাগের শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থীকে মোটরসাইকেলের হেলমেট পরে ক্লাস করতে দেখা যায়। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে জানানো হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় তারা আতঙ্কের মধ্যে পড়াশোনা করছেন।

প্রতীকী এই প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘গণিত বিভাগসহ বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের ক্লাসরুম অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ। এর ফলেই সম্প্রতি সেমিনার কক্ষের ছাদ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এর আগেও এক শিক্ষকের কক্ষের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছিল, কিন্তু তখনও কোনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকিপূর্ণ কক্ষেই নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিতে হওয়ায় শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই নিজেদের সুরক্ষার বিষয়টি তুলে ধরতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হেলমেট পরে ক্লাস করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

গত বুধবার (১ এপ্রিল) সকালে গণিত বিভাগের সেমিনার কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী—মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল—গুরুতর আহত হন। একজনের মাথায় এবং অন্যজনের পিঠে আঘাত লাগে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানো হয়।

Link copied!