× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:১২ পিএম

জবি কেরানীগঞ্জ ছাত্রকল্যানের নতুন সভাপতি রাফি, সম্পাদক সাকিব

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেরানীগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তাফহিম রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সাকিব জাবেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি সংগঠনটির আয়োজক ইসরাত জাহান ও সদস্য সচিব মো. আজিজুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিব হোসেন হিমেল, ইসরাত জাহান ইমু, মো. জোবাইর আহমেদ, মিমি আক্তার, কানিকা দোলা ও রাজেস সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ওমর ফারুক, আমির হামজা ও ফেরদৌস হোসেন ইমনকে।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তারেক মাহমুদ রোহান, জুলেখা আক্তার, শাহরিন সৃষ্টি ও ওয়াহিদ মুরাদ। কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে মুহাম্মদ জোবায়েরকে। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুহন তাসরিক। প্রচার সম্পাদক করা হয়েছে আরিয়াস হাসানকে এবং আইন সম্পাদক হিসেবে রয়েছেন জোবায়ের আহমেদ।

ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন তামান্না আক্তার সৃষ্টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক করা হয়েছে অনিক ঘোষকে। শিক্ষার্থী বৃত্তি বিষয়ক সম্পাদক হয়েছেন সাকিবা তাহসিন উপমা। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া আরিব মিম এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন নওশিন মরিয়ম।

নবগঠিত কমিটির সভাপতি তাফহিম রাফি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কেরানীগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য জোরদার করাই এই সংগঠনের মূল লক্ষ্য। নতুন কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করব এবং জেলার শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেষ্টা করব।

রূপালী বাংলাদেশ

Link copied!