× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:০৮ পিএম

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ঢাবি শিক্ষক মোনামি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় এসেছেন। কখনো ডাকসুর অনুষ্ঠানে, আবার কখনো জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণার মঞ্চে উপস্থিত থাকায় অনেকেই তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে ধরে নিয়েছিলেন। তবে এ ধারণা ভুল বলে জানিয়েছেন তিনি নিজেই।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোনামি জানান, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একজন একনিষ্ঠ সমর্থক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলেন বলেও উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, অনেকেই তাকে ‘জামায়াতি’ বা ‘শিবির ম্যাডাম’ বলে ডাকেন, যা নিয়ে তিনি স্বচ্ছন্দ। কখনো কখনো এসব পরিচয়কে গর্বের সঙ্গেও গ্রহণ করেন বলেও জানান। যদিও তিনি নিজেকে মধ্যপন্থি মনে করেন, সামাজিক মাধ্যমে অনেকেই তাকে ডানপন্থি হিসেবে আখ্যা দেন। এ নিয়ে তার আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক অবস্থান নিয়ে কারো অস্বস্তি থাকলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠানোর অনুরোধও জানান মোনামি। তিনি বলেন, তিনি ইসলামবিদ্বেষী নন এবং ইসলাম নারী-বিরোধী—এমন ধারণায় বিশ্বাস করেন না। বরং ব্যক্তিগত বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলাই তার অবস্থান।

সবশেষে তিনি উল্লেখ করেন, সবাই তাকে পছন্দ নাও করতে পারেন; তাই অস্বস্তি থাকলে দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

Link copied!