× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪০ পিএম

শিক্ষা সচিবকে বদলি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪০ পিএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অদক্ষতা ও বদলি বাণিজ্যের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে রেহানা পারভীনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাধীনতার পর প্রথমবারের মতো গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রথম নারী সচিব হিসেবে দায়িত্ব দেন রেহানা পারভীনকে। এর আগে মন্ত্রণালয়ের সচিবদের তালিকায় কোনো নারী ছিলেন না।

রেহানা পারভীন আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০২৫ সালের ৩ জুলাই ওই পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি কিছু সময় ওএসডি ছিলেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের বড় অংশ অর্থ মন্ত্রণালয়ে কেটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করা রেহানা ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে নিযুক্ত হন।

Link copied!