× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ববি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:১৪ এএম

ববিতে ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলা

ববি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:১৪ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদুল হক (তানজিদ মঞ্জু)। মোটরসাইকেল চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করা হয়। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত আমলি বিচার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বরিশাল মেরিন একাডেমির সামনে নভোথিয়েটার-সংলগ্ন আনন্দবাজার এলাকায় তানজিদ মঞ্জুর একটি মোটরসাইকেল চুরি করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

মামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে ৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাবুল মিয়া, রাকিন, প্রীতম, আতিক আবদুল্লাহ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন স্বজনসহ মোট ২৩ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকের চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, এই মামলা তারই প্রমাণ। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই নিষিদ্ধ সংগঠনের একজন নেতার করা এটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘আমি এমন একটি মামলার বিষয় শুনেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে তথ্য চাওয়া হয়েছিল, তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি।’

Link copied!