ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে ফাঁকা ১৭১ আসন

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:২১ এএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপের ভর্তি শেষে মোট ১৭১টি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে দুই ধাপে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৪ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর এ১-০৪টি, এ২-১৩টি, এ৩-০৮টি, বি১-২৫টি, বি২-১৯টি, বি৩-৩৭টি, সি (বিজনেস স্টাডিজ)-০৮টি, সি (সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস) ২১ টি, ডি১- ১০টি, ডি২-১২টি, ডি৩-১২টি ও ব্যাচেলর অব আর্কিটেকচারে দুটি সিট ফাঁকা রয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী ভর্তি কার্যক্রম গ্রহণ করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে জানানো হবে।