× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম

স্বতন্ত্র স্কেলে কত বেতন পাবেন এমপিও শিক্ষকরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নবম পে-স্কেলের আওতাভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। এর আগে অন্তর্বর্তী সরকারের গঠিত পে-কমিশন এ বিষয়ে মতামত দিয়ে জানায়, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না এবং এ দায়িত্ব বাংলাদেশ সার্ভিস কমিশনের। ফলে বিষয়টি এতদিন অনিশ্চয়তায় ছিল। তবে বর্তমান সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং একটি প্রস্তাবিত কাঠামো তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, ১ম গ্রেডে শিক্ষকদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি বার্ষিক ২.৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট, ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা, মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া এবং ১ হাজার ৫০০ টাকা শিক্ষা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া অন্যান্য গ্রেডে প্রস্তাবিত মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২য় গ্রেডে ১ লাখ ৪০ হাজার, ৩য় গ্রেডে ১ লাখ ২৫ হাজার, ৪র্থ গ্রেডে ১ লাখ ১০ হাজার, ৫ম গ্রেডে ৯৫ হাজার, ৬ষ্ঠ গ্রেডে ৮০ হাজার, ৭ম গ্রেডে ৭০ হাজার, ৮ম গ্রেডে ৬২ হাজার, ৯ম গ্রেডে ৫৫ হাজার, ১০ম গ্রেডে ৫০ হাজার, ১১তম গ্রেডে ৪৫ হাজার, ১২তম গ্রেডে ৪০ হাজার, ১৩তম গ্রেডে ৩৫ হাজার এবং সর্বনিম্ন ১৪তম গ্রেডে ৩০ হাজার টাকা।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ১ম গ্রেডের অধ্যাপক বা সিনিয়র শিক্ষকদের জন্য মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে, ৯ম গ্রেডের লেকচারার বা এন্ট্রি পর্যায়ের শিক্ষকদের জন্য মূল বেতন ধরা হয়েছে ৫৫ হাজার টাকা।

এছাড়া, ১০ম গ্রেডের সহকারী শিক্ষক ও অন্যান্য সমমানের পদে কর্মরতদের জন্য মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

প্রস্তাবটি চূড়ান্ত হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এতে বেসরকারি শিক্ষা খাতে কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্য কমবে বলেও আশা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!