× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:১৪ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন নিয়ে যা বলছে মাউশি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:১৪ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। আগামী দুই/তিনদিনের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের তথ্য নিয়ে কাজ করছে ইএমআইএস সেল। বেতনের সারাংশ এখনো প্রস্তুত করতে পারেনি সেলের কর্মকর্তারা। আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) এ কার্যক্রম শেষ হলে বুধবার (২৮ এপ্রিল) অথবা বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে।

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Link copied!