× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:২৬ পিএম

কওমি শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:২৬ পিএম

ফাইল ছবি। সংগৃহীত

ফাইল ছবি। সংগৃহীত

কওমি মাদ্রাসা শিক্ষাকে একটি সুসংগঠিত নীতিমালার আওতায় এনে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে সাধারণ শিক্ষার সঙ্গে সমমানের পর্যায়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এ ছাড়া এসএসসি ও এইচএসসির মতো স্বীকৃত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য আনার বিষয়েও কাজ এগোচ্ছে বলে জানান তিনি।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে সাধারণ শিক্ষার সঙ্গে সমমানের পর্যায়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এসএসসি ও এইচএসসির মতো স্বীকৃত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য আনার বিষয়েও কাজ এগোচ্ছে।

মিলন আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-কেন্দ্রিক অতিরিক্ত প্রতিযোগিতা কমানোর প্রয়োজনীয়তার কথা জেলা প্রশাসকরা তুলে ধরেছেন। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অনেক এলাকায় পরীক্ষার হল ও খেলাধুলার মাঠের অভাব রয়েছে, যা সমাধানে সরকার প্রকল্প হাতে নিয়েছে।

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে আনন্দঘন পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ‘লার্নিং উইথ জয়’ ধারণার আওতায় পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং মিড-ডে মিলসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, সরকারের নির্ধারিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে ৪৬টি উদ্যোগের মধ্যে ২৯টি প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে, যার অনেকগুলোই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

জেলা প্রশাসকদের প্রস্তাবগুলোর প্রশংসা করে তিনি বলেন, এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। অতীতে প্রস্তাব দেওয়া হলেও সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

Link copied!