× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৩:৩১ পিএম

প্রবাসে পাসের হার ৮৭.৩৫ শতাংশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৩:৩১ পিএম

পরীক্ষার কেন্দ্র। ছবি- সংগৃহীত

পরীক্ষার কেন্দ্র। ছবি- সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রবাসে থেকে অংশ নেন ৪২৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৩৭৩ জন। সে হিসাবে পাসের হার ৮৭ দশমিক ৩৫ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল পর্যালোচনায় দেখা যায়, এ বছর ৮টি বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসেন ৪২৭ জন। তাদের মধ্যে পাস করেন ৩৭৩ জন এবং ৫৪ জন শিক্ষার্থী ফেল করেছেন। একটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।

এবারও ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সে হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। ২০২৪ সালে সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে।

এ বছর দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। গত বছর শূন্য পাস করা এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে।

গত ১০ এপ্রিল এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল, আর পরীক্ষা শেষ হয় ১৩ মে। সবমিলিয়ে পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

রূপালী বাংলাদেশ

Link copied!