× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:১৯ পিএম

রাজশাহী ক্যাডেটের ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:১৯ পিএম

রাজশাহী ক্যাডেট কলেজের ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী ক্যাডেট কলেজের ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫। ছবি- রূপালী বাংলাদেশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সারাদেশে পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। তবে ব্যতিক্রম রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে অংশ নেওয়া ৪৭ পরীক্ষার্থীই পেয়েছে জিপিএ-৫।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. আবদুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘কলেজ থেকে অংশ নেওয়া ৪৭ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।’

আবদুল করিম বলেন, ‘রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল একাডেমিক ঐতিহ্য। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাই নয়, এখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও নিয়মিত খেলাধুলার সুযোগ রয়েছে।’

তিনি আরও জানান, সৃজনশীলতা বাড়াতে শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক নানা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়। এই ধারাবাহিকতা আগামীতেও যেন বজায় থাকে, সে জন্য তিনি সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Link copied!