× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১০:৫৩ এএম

এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১০:৫৩ এএম

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে টানা ১৬ বছর ধরে এগিয়ে মেয়েরা। ছবি- সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে টানা ১৬ বছর ধরে এগিয়ে মেয়েরা। ছবি- সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা। ফলে টানা ১৬ বছর ধরে এগিয়ে থাকল মেয়েরা। পাশাপাশি জিপিএ-৫ অর্জনে এবারও এগিয়ে আছে তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

ফলাফলে দেখা যায়, এবার মেয়েদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

ফলাফলে আরও দেখা যায়, সব বোর্ডে মিলে ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে মোট ৩৭ হাজার ৪৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৫৩ জন। অর্থাৎ, টানা পঞ্চমবারের মতো জিপিএ-৫ অর্জনে এগিয়ে মেয়েরা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সবশেষ ২০১০ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েরা এগিয়ে থাকছে। ২০০৯ সালে ছেলেরা শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

Link copied!