× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৫৪ পিএম

হাদির মৃত্যুতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৫৪ পিএম

সাদিক কায়েম ও  শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

সাদিক কায়েম ও শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে ভিপি সাদিক কায়েম লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। একই তথ্য নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

এদিকে ইনকিলাব মঞ্চও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হাদির মৃত্যুর খবর প্রকাশ করে। সেখানে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও ছাত্রসমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন এবং তার আদর্শে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন।

Link copied!