× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৮ পিএম

জাবির ‘ডি’ ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের ভর্তি পরীক্ষা আজ পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে জীববিজ্ঞান অনুষদের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাবি স্কুল অ্যান্ড কলেজ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের জন্য ১৫৫টি এবং ছাত্রীদের জন্য ১৫৫টি আসনের বিপরীতে মোট ২৯ হাজার ৪৩০ জন ছাত্র ও ৪০ হাজার ৭৯৩ জন ছাত্রী আবেদন করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য,  ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ju-admission.org-এ পাওয়া যাবে।

Link copied!