× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:২০ এএম

আগুনে জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:২০ এএম

সাভারে বাসায় আগুন। ছবি : সংগৃহীত

সাভারে বাসায় আগুন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন সাভারের ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসলামনগর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে অবস্থানরত চারজন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি ও আব্দুস সোবহান রায় রয়েছেন। অপর দুজন হলেন হাসিনুর ও রাহাত।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই বাসার দ্বিতীয় তলায় হঠাৎ বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। গুরুতর দগ্ধ সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্য দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাইফুল ইসলাম রনির পিঠ, হাত ও একটি চোখ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, রনির শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা উদ্বেগজনক।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস বলেন, গুরুতর দগ্ধ অবস্থায় দুজন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত সাইফুল ইসলামের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

আশুলিয়া থানার ওসি মো. নুরে আলম সিদ্দিক জানান, আহতদের চিকিৎসা পরিস্থিতি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ঘটনার পেছনে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!