× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৫০ পিএম

পদত্যাগ করছেন না সর্বমিত্র চাকমা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:৫০ পিএম

ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি- সংগৃহীত

ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি- সংগৃহীত

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আলোচিত-সমালোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সর্বমিত্র চাকমা বলেন, এখনো শিক্ষার্থীদের একটি অংশ আমার পদত্যাগ ‘চায় না’। তাদের মতে, এভাবে পদত্যাগ করা হলে তা ‘গণবিরোধী’ হিসেবে বিবেচিত হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণার’ শামিল হবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে বলেছেন বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যেতে। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, যদি কেউ নিজ ইচ্ছায় পদত্যাগ করতে চান তাহলে তার কোনো বাধা নেই।

উল্লেখ্য, ডাকসুর গঠনতন্ত্রের ১২(খ) ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে বা অপসারিত হলে তার অবশিষ্ট মেয়াদের জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতিতে শূন্যপদ পূরণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!