× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

জবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৩০ জন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ইসলামিক স্টাডিজ এর মধ্যে সংঘর্ষে সহকারী প্রক্টর সালাউদ্দিন, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়েছে। আহত ক্যাম্পাস সাংবাবিদকরা হলেন আমার দেশ এর লিমন ইসলাম, ডেইলি স্টার এর রাকিবুল ইসলাম, দেশ রূপান্তর এর ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী, দিনকাল এর শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলার তৌসিন, নাইম, রাকিব, মাজহার।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। অন্য আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ জানা যায়নি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালীন দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা আহত হন।

প্রত্যক্ষদর্শী লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী প্রতীক মন্ডল জানান, ইসলামিক স্টাডিজ বিভাগ টাইব্রেকারে জিতে যাওয়ার পর হঠাৎ করে উক্ত বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও খেলোয়াড় উগ্রভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দিকে তেড়ে যায়। এ সময় এক শিক্ষিকার গায়ে ধাক্কা দেন সেই শিক্ষার্থীরা। ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, 'বিষয়টি আমাদের সামনেই হয়েছে। আমরা এ বিষয়ে মিটিং করছি। এর সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

রূপালী বাংলাদেশ

Link copied!