× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:০৪ পিএম

রুয়েটে দুই দিনব্যাপী গবেষণা সেমিনার শুরু

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:০৪ পিএম

রুয়েটে দুই দিনব্যাপী গবেষণা সেমিনার। ছবি : রূপালী বাংলাদেশ

রুয়েটে দুই দিনব্যাপী গবেষণা সেমিনার। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘লক্ষ্য নির্ধারণ করে আমাদের গবেষণাগুলো হওয়া উচিত। গবেষণার মাধ্যমে আমরা কোথায় যেতে চাই, কী অর্জন করতে চাই—তা স্পষ্ট থাকতে হবে। টুলসের কোনো ঘাটতি আছে কি না, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের কোন অবস্থানে নিতে চাই, দেশের চাহিদা গবেষণার মাধ্যমে পূরণ হচ্ছে কি না—এসব বিষয় নির্ধারণ জরুরি। একই সঙ্গে গবেষণার স্থায়িত্বের দিকেও লক্ষ্য রাখতে হবে।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘প্রোগ্রেস সেমিনার’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭১ জন গবেষক শিক্ষক অংশ নেবেন। সেমিনারের প্রথম দিনে শনিবার সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রকল্পগুলোর উপস্থাপনার মাধ্যমে সেমিনারটি শেষ হবে।

Link copied!