× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৪৯ পিএম

বাউয়েটে নানা আয়োজনে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৪৯ পিএম

বাউয়েটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : রূপালী বাংলাদেশ

বাউয়েটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, বিশেষ মোনাজাত, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

দিবসের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সালাম গ্রহণ করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান এবং ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.)।

শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্লাজায় এসে শেষ হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বাউয়েট গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেশিয়াম ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও পাবলিক রিলেশনস অফিসার মো. আশরাফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Link copied!