× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:০৬ পিএম

বাউয়েট ক্যাম্পাসে উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ ক্যাম্পাসে আইকিউএসি এর সহযোগিতায় বিশ্বব্যাপী উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ২০২৬-এর অন-ক্যাম্পাস রাউন্ড সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও মানবিক অনুষদ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার অনুষদের ডিন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং হাল্ট প্রাইজ বাউয়েটের উপদেষ্টাবৃন্দ।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বৃষ্টি রানি রায়, ব্রেইন স্টেশন ২৩-এর বিজনেস অ্যানালিস্ট সামরান রহমান এবং রবেনডেভ-এর জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার আসিফ ইশতিয়াক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিদিতা রাজ্জাক।

এই প্রতিযোগিতায় বাউয়েটের ৬০টি দলে মোট ১৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। অংশগ্রহণকারী দলগুলো বিচারকদের সামনে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে, যেখানে সামাজিক সমস্যার টেকসই সমাধানকে প্রাধান্য দেওয়া হয়।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট এবং প্রাইজমানি বিতরণ করেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও উদ্যোক্তা মনোভাব আরও বিকশিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!