× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

বিইউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে তাদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে কেক কাটা হয়। কেক কাটেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ. সিদ্দিক। এ সময় তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সমৃদ্ধি, দেশের সার্বিক কল্যাণ এবং বৈশ্বিক শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিল বিইউএফটি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!