× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:৫০ পিএম

ঢাবির লোকপ্রশাসন বিভাগে ইউনান একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস প্রতিনিধি দলের সফর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ইউনান একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের (YASS) সভাপতি ও অধ্যাপক ইয়াং ঝেংকুয়ান এমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২১ মে) তারা সরেজমিনে গিয়ে বিভাগটি পরিদর্শন করেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ও পরিচালক গুও না এফ, ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান স্টাডিজের সহযোগী অধ্যাপক ও পরিচালক লিন ইয়ানমিং এম এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সহযোগী অধ্যাপক গুও সুইয়ান এফ।

সফরকালে প্রতিনিধিদলটি লোকপ্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলামের উপস্থিতিতে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রতিষ্ঠান ও বিভাগের মধ্যে শিক্ষাবিষয়ক সহযোগিতা জোরদার এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সমন্বয় সাধনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষাবিদরা যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক বিনিময় ও একাডেমিক এক্সচেঞ্জ, প্রশিক্ষণ ও মতবিনিময় সুযোগ, পাশাপাশি ভবিষ্যৎ সেমিনার, সম্মেলন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকটি বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্বকে উৎসাহিত করা এবং আন্তঃসাংস্কৃতিক জ্ঞান বিনিময় বৃদ্ধির প্রতি একটি যৌথ অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

গবেষণা, সংলাপ এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সমসাময়িক জনপ্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাতিষ্ঠানিক কূটনীতির গুরুত্বের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।

Link copied!