× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:০৯ এএম

বিচারহীনতার সংস্কৃতি ক্যাম্পাসকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে : হাবিপ্রবি শিবির সভাপতি 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:০৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতাকে দায়ী করেছেন হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক। 

বৃহস্পতিবার (২১ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে প্রশাসনের বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতার সংস্কৃতি ক্যাম্পাসকে প্রতিনিয়ত চরম সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে, ক্যাম্পাসে প্রতিনিয়ত চলছে অস্ত্রের ঝনঝনানি, রক্তাক্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এমনকি আজ একজন সম্মানিত শিক্ষকও এই সহিংসতার শিকার হয়ে আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে শিক্ষার্থীদের ব্যবহৃত গাড়ি এবং হলের সম্পদ। এদিকে দীর্ঘসময় রাস্তা বন্ধ থাকায়, যাত্রী দূর্ভোগও ছিল তীব্র।

এই পোস্টে ক্যাম্পাসের ছাত্রনেতাদের ভূমিকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, এই সংঘাতগুলোর অগ্রভাগে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনের নেতাদের। অথচ ছাত্রনেতাদের মূল দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। কিন্তু তারা তা না করে উল্টো ‘মব’ তৈরি করছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দিচ্ছেন। ছাত্রনেতাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের আরও অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথা উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে কনসার্নিং হচ্ছে- এখনো নিষিদ্ধ সংগঠনের কিছু ‘প্রেতাত্মা’ ক্যাম্পাসে সক্রিয় রয়েছে, যারা পরিকল্পিতভাবে এই সংঘাতগুলো জিইয়ে রাখছে। যারা পেছন থেকে এই উসকানি দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলব, একটু অতীতে ফিরে তাকান এবং নিজেদের পরিণতির কথা চিন্তা করুন।

তার এই ফেসবুক স্ট্যাটাসে এসব হামলার জন্য প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি করেন তিনি

Link copied!