× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:০৭ পিএম

বিশ্ব ইজতেমার কারণে পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:০৭ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ইজতেমার কারণে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার একটি ইউনিটের তারিখে পরিবর্তন করেছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়া পূর্ব সময়সূচি অনুযায়ী আর কোনো পরিবর্তন আসেনি বলেও তিনি জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরবি/এস

Link copied!