× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:১৫ পিএম

ঢাবিতে হাসিনার গ্রাফিতিতে গণজুতা নিক্ষেপ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:১৫ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় সোমবার (৩০ ডিসেম্বর) ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে অনন্য প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী প্রধান শেখ হাসিনার পলায়নের পর যে গ্রাফিতি জনতার প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল, সিটি করপোরেশন প্রশাসন পরশু সেটা মুছে ফেলে। 
যার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা একই স্থানে শেখ হাসিনার গ্রাফিতি পুনরায় অঙ্কন করেন এবং গণজুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

ঢাকা মেট্রোরেলের ওই স্তম্ভ, যেখানে এই গ্রাফিতি অঙ্কিত হয়েছিল, জনতার কাছে ইতোমধ্যেই তা ‘ঘৃণা স্তম্ভ’ হিসেবে পরিচিতি লাভ করেছে। ছাত্রসংগঠনগুলোর এই কর্মসূচি গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে তীব্র ঘৃণার বার্তা হিসেবে কাজ করছে।

আয়োজকরা জানান, এই কর্মসূচি একটি প্রতীকী প্রতিবাদ, যা হাসিনার ১৬ বছরের দমন নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে তার খুনি চরিত্রকে তুলে ধরছে।

আরবি/এস

Link copied!