× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:০৪ পিএম

হিযবুত তাহরীর সন্দেহে কুবি শিক্ষার্থীকে তুলে নিল র‌্যাব!

কুবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে তুলে নিয়ে গেছে র‍্যাব-১১ । পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা কোটবাড়ির মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

তিনি গত ২৪ ঘণ্টায় হিজবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন। হিজবুত তাহারীরের বিরোধিতা করে হান্নান তার ফেসবুকে লিখেন, হিজবুত তাহরীর লীগ, হিজবুত তাহরীরকে প্রতিহত করুন। হিজবুত তাহরীর কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।

কুমিল্লা কোতোয়ালি থানায় কথা বলে জানা গেছে, ভুল অভিযোগের ভিত্তিতে তাকে তুলে আনে র‍্যাব-১১। আমাদের হস্তান্তর করা হলে, জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।

আরবি/এসআর

Link copied!