× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:২২ পিএম

রাবির নির্মাণাধীন দুই হলের নাম পরিবর্তন

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:২২ পিএম

নির্মাণাধীন বিজয়-৭১ হল। ছবি: রূপালী বাংলাদেশ

নির্মাণাধীন বিজয়-৭১ হল। ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুইটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার গত ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করা হয়েছে। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।’

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের পরে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন নাম পরিবর্তনের দাবি ওঠে। এর আগে একাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন হয়। পরে বিভিন্ন সময়ে নির্মাণাধীন এ হল দুটিরও নাম পরিবর্তনের দাবি তোলা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!